শ্রী গোপাল চন্দ্র নস্কর এর একক চিত্র প্রদর্শনী

৬ই মে মুম্বাইয়ের জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে শুরু হয়েছে “Eternal Tune” নামক একক চিত্র প্রদর্শনী, শিল্পী বিশিষ্ট চিত্র শিল্পী শ্রী গোপাল চন্দ্র নস্কর । প্রদর্শনীটি চলবে আগামী ১২ই মে, ২০২৪ পর্যন্ত।
প্রদর্শনীটির উদ্বোধন করেছেন প্রধান অতিথি শ্রী মহেশ ভাই গান্ধী ,প্রেসিডেন্ট অফ গুরুকুল ইনস্টিটিউট, মুম্বাই ও শ্রী ধর্মেশ. কে. উপাধ্যায়, প্রেসিডেন্ট অফ নীলকান্ত গ্রুপ। সম্মানীয় অতিথিগণের মধ্যে ছিলেন প্রখ্যাত স্কাল্পটর শ্রী রতন কৃষ্ণ সাহা, চিত্রশিল্পী শ্রী রমেশ পচপান্দা ও শ্রী সতীনাথ দাস প্রমুখ ব্যক্তিরা।



প্রদর্শনীতে আছে ২৪টি ক্যানভাস পেন্টিং ও ৫০ টির বেশি ড্রয়িং । প্রত্যেকটি পেইন্টিং এ ভাবনার মধ্যে আছে ভারতবর্ষের ক্লাসিক্যাল মিউজিকের বিভিন্ন ইন্সট্রুমেন্টের ক্রিয়েটিভ রূপ। আর সেই রূপের সাথে প্রকৃতির নারী, পুরুষ, পশু পাখি, সুর, প্রেম , ত্যাগ ও ধ্যান সব মিলেমিশে এক অভূতপূর্ব বাতাবরণ তৈরি করেছে। প্রতিটি পেন্টিং এ ঝরে পড়ছে সুরের স্বর্গীয় রূপ। প্রত্যক দর্শকের মন ছুঁয়ে যাচ্ছে শিল্পীর প্রতিটি কাজ।


