প্রতিবেদক : চকিতা চট্টোপাধ্যায়

নাটক : কিনুকাহারের থেটার
নাট্যকার : মনোজ মিত্র
নির্দেশনা : কুমার রায়
নবরূপে সঞ্চালনা : সঞ্জয় ব্যানার্জী
নাট্যদল : বহুরূপী
প্রতিবেদক : চকিতা চট্টোপাধ্যায়

বছরটা কিংবদন্তী নাট্যবক্তিত্ব তথা ঐতিহ্যশালী নাট্যদল ‘বহুরূপী’র একদা কর্ণধার কুমার রায়ের জন্মশতবর্ষ। সেই উপলক্ষ্যে ১৯৮৮ সালে কুমার রায় নির্দেশিত প্রবাদপ্রতীম নাট্যকার মনোজ মিত্রের ‘কিনুকাহারের থেটার’ নবরূপে পুনরায় মঞ্চস্থ হলো সঞ্জয় ব্যানার্জীর সঞ্চালনায় গত ২৮ মে বাংলা আকাদেমী প্রেক্ষাগৃহে।
পুরনো অভিনেতাদের পাশাপাশি তারুণ্যে ভরপুর এক ঝাঁক নতুন মুখের সংযোজন নাটকটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।



‘কিনুকাহারের থেটার’ হলো এক ব্রাত্যজনের পালাগান। কিনুকাহার এক প্রান্তিক অন্ত্যজ শ্রেণীভুক্ত মানুষ। কিন্তু সে এমনই একজন শিল্পী যে তার শিল্পের টানে ছাড়তে পারে তার জাতব্যবসাও! এমনকি ছাড়তে পারে তার একাধিক স্ত্রীদেরও। তৃতীয়বার সংসারের ভাঙন এড়াতে তৃতীয় পক্ষের স্ত্রীকেও টেনে আনতে পারে তার থিয়েটারের রং মেখে ‘সঙ’ সাজার জগতে! তারা
গেয়ে বেড়ায় গ্রামের হাটে-মাঠে-পথে-ঘাটে। কিনুর থেটারে জটিলতা নেই। আছে শুধু অবহেলিত মানুষের সুখ-দুঃখের এক গভীর জীবনবোধ। খুব ভালো লাগল নাটকের সামগ্রিক ‘টিমওয়ার্ক’। এজন্য অবশ্যই ধন্যবাদপ্রাপক সঞ্জয় ব্যানার্জী।
বিমান ভট্টাচার্য্যকৃত সুর সংযোজন আজও সমানভাবে মনকে ছুঁয়ে গেল।