“Eternal Tune” ( Solo Painting Exhibition )

Spread the love

শ্রী গোপাল চন্দ্র নস্কর এর একক চিত্র প্রদর্শনী

৬ই মে মুম্বাইয়ের জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে শুরু হয়েছে “Eternal Tune” নামক একক চিত্র প্রদর্শনী, শিল্পী বিশিষ্ট চিত্র শিল্পী শ্রী গোপাল চন্দ্র নস্কর । প্রদর্শনীটি চলবে আগামী ১২ই মে, ২০২৪ পর্যন্ত।
প্রদর্শনীটির উদ্বোধন করেছেন প্রধান অতিথি শ্রী মহেশ ভাই গান্ধী ,প্রেসিডেন্ট অফ গুরুকুল ইনস্টিটিউট, মুম্বাই ও শ্রী ধর্মেশ. কে. উপাধ্যায়, প্রেসিডেন্ট অফ নীলকান্ত গ্রুপ। সম্মানীয় অতিথিগণের মধ্যে ছিলেন প্রখ্যাত স্কাল্পটর শ্রী রতন কৃষ্ণ সাহা, চিত্রশিল্পী শ্রী রমেশ পচপান্দা ও শ্রী সতীনাথ দাস প্রমুখ ব্যক্তিরা।


প্রদর্শনীতে আছে ২৪টি  ক্যানভাস পেন্টিং ও ৫০ টির বেশি ড্রয়িং । প্রত্যেকটি পেইন্টিং এ ভাবনার  মধ্যে আছে ভারতবর্ষের ক্লাসিক্যাল মিউজিকের বিভিন্ন ইন্সট্রুমেন্টের ক্রিয়েটিভ রূপ। আর সেই রূপের সাথে প্রকৃতির নারী, পুরুষ, পশু পাখি, সুর, প্রেম , ত্যাগ ও ধ্যান সব মিলেমিশে এক অভূতপূর্ব বাতাবরণ তৈরি করেছে। প্রতিটি পেন্টিং এ ঝরে পড়ছে সুরের স্বর্গীয় রূপ। প্রত্যক দর্শকের মন ছুঁয়ে যাচ্ছে শিল্পীর প্রতিটি কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *