
কোন এক অলীক টানে
শিশির জড়ান ঘাস পেরিয়ে
ফিরে ফিরে আসি
তোমার বিবর্ণ বাগানে
সেখানে ধুলোয় পড়ে থাকা
টুকরো সংলাপের বুকে চেপে
বসে থাকা সমস্ত আহ্লাদের রোদ
উঠে আসে একে একে…
আমিও তখন যেন তোমার বিলম্বিত লয়ে
সেঁকে নিচ্ছি ভিজে যাওয়া
একটানা বিচ্ছিন্ন নিশির অবসাদ।