ভাষা (কবিতা): অনুপম দাশশর্মা

Spread the love

প্রতিদিন সন্ধে হলে গাছে গাছে সমাবেশ
হয় নির্বাক ভাষাদের

কার্নিশে এসে দাঁড়াই কান পাতি নিঃসাড়ে
মুক হয়ে থাকা গাছেদের 
শ্বাসকষ্ট বুকে বাজে

স্থানু হয়ে অপেক্ষায় থাকি
কোনও একদিন নিশ্চই পাবো
দোভাষী কারোর সন্ধান
তুলে আনবো অনুভূতিময় গাছেদের অভিমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *