মানবিকতার খাতিরে এক দৃষ্টান্ত নিদর্শন 

Spread the love

প্রতিবেদনঃ কালচারাল talk

মানবিকতার খাতিরে এক দৃষ্টান্ত নিদর্শন স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক সংস্থার –

স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক সংস্থা (একটি বহুমুখী সমাজসেবা মূলক সংস্থা) উস্তি, দক্ষিণ ২৪পরগনা , বহুদিন যাবৎ সাহিত্য সংস্কৃতি ও বস্ত্র প্রদান সহ ভবঘুরে মানুষদের সাহায্য ইত্যাদি সমাজসেবা মূলক কাজ করে। সংস্থাটি পরিবেশ রক্ষায় ৫ লাখ চারা রোপণের লক্ষ্য মাত্রা স্থির করেছে। মাত্র ১ মাসে ১২ হাজার চারা রোপণ ও বিতরণ করেছে এই সংস্থা।

২০ই অক্টোবর ,রবিবার ,দীর্ঘ ১০ ঘন্টা পথ অতিক্রম করে চিঁড়ে, গুড়, মুড়ি, পোশাক, O.R.S  এবং বিস্কুট সহ আরো অন্যান্য সামগ্রী প্রায় ২০০ জনের বেশি বন্যায় বিপদগ্রস্ত ঘাটালের মনসুরা  G.P বাসীদের হাতে তুলে দেয়। মনসুরা গ্রামটি নদী দ্বারা বিচ্ছিন্ন একটি গ্রাম, তাই বন্যায় গ্রামবাসী এখনো খুব বিপদগ্রস্ত।

সংস্থার পক্ষ থেকে সম্পাদক বিশিষ্ট তবলা বাদক পঞ্চানন ব্যানার্জী , সহ সম্পাদক মাসুদ হাসান, বিশিষ্ট WBCS officer ও সঙ্গীত শিল্পী মাননীয়া বাসন্তী ব্যানার্জী , কবি পরিতোষ হালদার ও সুব্রত চ্যাটার্জী , শুভজিৎ ঘোষ, সুনীল মন্ডল উপস্থিত হয়ে ত্রাণ বিতরণ করেন। এই ত্রাণ সামগ্রী পেয়ে অত্যন্ত খুশী মনসুরাবাসী।

ঘাটাল মহকুমা শাসক শ্রী সুমন বিশ্বাস মহাশয় সংস্থার এই কর্মকান্ডে খুব খুশী হয়ে শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করেছেন সংস্থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *