পিকনিক স্পটঃ পারিজাত

Spread the love

প্রতিবেদকঃ মধুমন্তী রায়

শীত মানেই জমিয়ে পিকনিক , আড্ডা। তাই একটা সুন্দর পিকনিক স্পট এর হদিস দিলাম….
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে আছে পারিজাত পিকনিক স্পট। এখানে আছে দুটি স্পট, একটি ছোট আরেকটি বড়। ছোট বড় দুটো স্পটেই রয়েছে একটি করে রেস্ট হাউস । আছে আলাদা বাথরুম ও রান্নার ব্যবস্থা । বাচ্চাদের জন্য একটি করে দোলনাও আছে। নিরিবিলি শান্ত সবুজে মোড়া খুব সুন্দর পিকনিক স্পট পারিজাত। বড় স্পটটি প্রায় ৩ বিঘা এলাকা নিয়ে আছে, ভাড়া ৯০০০ টাকা । ৫০ – ৬০ জন অনায়াসে এখানে পিকনিক করতে পারবেন। ছোট স্পটটি ১৫ কাঠা জমি নিয়ে, এখানে ৩০-৪০ জন পিকনিক করতে পারবেন। ছোট স্পটটির ভাড়া ৫০০০ টাকা। বুকিং এর সময় ৫০ শতাংশ অ্যাডভান্স দিতে হবে। নিজেরা যদি রান্না বান্না করতে না চান তাহলে বাগান কর্তৃপক্ষকে আগে থেকে জানিয়ে দিলে তারাই সব ব্যবস্থা করে রাখেন। আছে বাহারি গাছের নার্সারি। চাইলে বাড়ির জন্য গাছ সংগ্রহও করতে পারবেন।

এবার বলি পারিজাত পিকনিক স্পটে যাবেন কি করে। শিয়ালদা দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে নেমে যেতে হবে বৈষ্ণবপাড়া স্টপেজে। পেয়ে যাবেন টোটো বা অটো। সেখান থেকে দু মিনিটের হাঁটা পথ। কলকাতা থেকে গাড়ি নিয়ে গেলে যেতে হবে বাইপাস রোড ধরে বারুইপুরের বংশী বটতলায় ।

যোগাযোগঃ 9883306029 / 8444880175

জমিয়ে পিকনিক করার জন্য যাওয়া যেতেই পারে পারিজাত পিকনিক স্পটে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *