নাটক – শারদোৎসব “মহামায়া”

Spread the love

প্রতিবেদন : কালচারাল talk
আয়োজক : রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, নাটক বিভাগ

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের ছাত্রছাত্রী দ্বারা আয়োজিত এক অভিনব সাংস্কৃতিক অনুষ্ঠান শারদোৎসব ”মহামায়া” মহাসমারোহে বি.টি.রোড প্রাঙ্গণে পালিত হলো প্রাক্ দুর্গাপূজার পবিত্র ক্ষনটিতে !
অনুষ্ঠানটির “মহামায়া” নামকরণটি ছিল ব‍্যঞ্জনাময়… যেখানে শিল্প মিলেমিশে উদযাপনের মাধ্যমে হয়ে ওঠে উৎসব, সেখানেই “মহামায়া”! গল্প যেখানে রূপ নেয় জীবনের, সেখানেই “মহামায়া”!

বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণটি শিল্পের নানান রূপ দিয়ে স্বহস্তে সাজিয়ে তুলেছিল ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানের শুরুতেই ছিল ঢাকবাদ‍্য সহযোগে ছাত্র-শিক্ষক-শিক্ষাকর্মীদের মিলিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা। এরপর নটী বিনোদিনী মঞ্চে নাটক বিভাগের অধ‍্যাপিকা ডঃ গগনদীপ ও নৃত্য বিভাগের বিভাগীয় প্রধান ডঃরাহুলদেব মন্ডল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। এঁরা ছাড়াও বক্তব্য রাখলেন নাটক বিভাগের বিভাগীয় প্রধান ডঃ তরুণকুমার প্রধান।

প্রথমেই পরিবেশিত হলো চারুকলা বিভাগের ছাত্রছাত্রীদের নৃত্য-গীতি আলেখ‍্য “মহামায়া”। চন্ডীপাঠ-নৃত‍্য-গীত-বাদ‍্যের সমারোহে যা হয়ে উঠেছিল এক অনবদ‍্য উপস্থাপনা !

এরপর ছিল শিক্ষক-ছাত্র-শিক্ষাকর্মীদের একত্র অংশগ্রহণে শ্রুতিনাটক “হুলুস্থূল ক্লাবের দুর্গোৎসব”, যেটি রচনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন অতিথি-অধ‍্যাপিকা চকিতা চট্টোপাধ্যায়। হাসির মোড়কে প্রাসঙ্গিক বাস্তব চিত্র তুলে ধরেছিল এই নাটক। অভিনয়ে নজর কাড়েন প্রসেনজিৎ দাস, সায়ন্তন পাল,সুবেন হালদার, ভানু মিত্র, শাশ্বতী দাশগুপ্ত ও নাট‍্যকার – পরিচালিকা চকিতা চট্টোপাধ্যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *