
ধীরে ধীরে হচ্ছে নরম
দু’টি চোখের পশম ভাষা
চোখের কোণে ঘনিয়ে ছিল
অজানা এক দ্বিধার বাসা।
মাত্র দু’টি চোখেই ঘোরে
হাজার মাণিক কিংবা ঘৃণা
বুঝতে গেলে বিষম লাগে
ভাবি আমি-ই বোকা কী না!
কে-যে কাকে আচম্বিতে
সহজ ভেবেই হাতটি ধরে
চোখের আড়ে ঠিক চিনে যায়
কে-এগোবে কথার ভারে !
কথাও কেমন গলতে থাকে
উচ্চাশা আর বেকুব মনে
দেখি আচম্বিতে চোখের কাছেই
ঘামছে চিবুক, কিসের টানে?
স্কেচঃ মধুমন্তী রায়