বাতাসে ঘ্রাণ ( কবিতা ) – অনুপম দাশ শর্মা 

Spread the love

বাতাস শুষ্ক হতেই যে-সব পাখি 
পরিযায়ী পোশাকে আকাশকে
অতিক্রম করে
তাদেরকে বসন্তসকালে খুব মনে পড়ে
ওরা রেখে যায় গ্রামের ধুলোয়
নবান্নের ঘ্রাণ

ঈশ্বর কান পেতে শোনেন মানুষের আকাঙ্খা
মাঠে মাঠে ধ্বনিত হয়
শীতের অবদান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *