প্রতিবেদক :চকিতা চট্টোপাধ্যায়

প্রতিবেদক : চকিতা চট্টোপাধ্যায়

গত ৫ সেপ্টেম্বর শিক্ষক-দিবস উপলক্ষ্যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগ আয়োজিত শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের সন্মাননা জ্ঞাপন অনুষ্ঠিত হলো বিশ্ববিদ্যালয়ের নটী বিনোদিনী মঞ্চে। সেই সঙ্গে ছিল স্নাতক প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের চারটি ছোট নাটকের উপস্থাপনা, যেগুলোর চিন্তা-ভাবনা-মঞ্চায়ণ সমস্ত কিছুই সম্পূর্ণ তাদের নিজস্ব প্রচেষ্টার প্রতিফলন। বতর্মান শিক্ষাব্যবস্থায় যে আবদ্ধতা ও ইঁদূর-দৌড়, তা তুলে ধরার



উদ্দেশ্যে পরিবেশিত হয়েছে নাটক “আবদ্ধতা”, নাটকের শেষে আবদ্ধতা নিজেও সকলের কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে মুক্তির খোঁজে ! কয়েক বছর আগে ঘটে যাওয়া অ্যামাজনকে পুড়িয়ে দেবার ভয়াবহ নিষ্ঠুরতাকে ঘিরে তৈরী হয়েছে দ্বিতীয় নাটক “আমরা থাকবো”। “আজও সে একা” নাটকটির বিষয়বস্তু হলো আজও সমাজে অধিকাংশ ক্ষেত্রে মনে করা হয় শিল্পীদের ভবিষ্যৎ অন্ধকার এবং মেয়েদের জীবনযাপন কেবল সংসারকে ঘিরে। এ নাটকে তেমনি এক নারীর কথা বলা হয়েছে, যার জীবনটা এই জাঁতাকলে পড়ে ধ্বংস হয়ে গেছে। “ চক্রবূহ্য” নাটকটিতে তুলে ধরা হয়েছে সমাজের কিছু কালো দিক। ছাত্রছাত্রীদের এই মিলিত প্রচেষ্টা সেদিন উপস্থিত শিক্ষক -শিক্ষিকাদের নিঃসন্দেহেই মুগ্ধ ও গর্বিত করেছে!
All the best loving friends। Egiey chalo protisruti jagiey
Thank you so much ..