
হঠাৎ করে সামনে এসে
ঠুকলো পায়ে প্রণাম,
চমকে উঠে জিজ্ঞেস করেন
কে তুমি,তোমার কি নাম?
ফণীভূষন হাইস্কুল
আমি ক্লাস টেনের ছাত্র
আপনি তখন হেডমাস্টার
আমি নবীন পাত্র।
কেমন আছেন মাস্টারমশাই
এখনো ছাত্র গড়েন?
শাস্তি দিয়ে পরক্ষণেই
বুকে জড়িয়ে ধরেন?
মনে পরে মাস্টারমশাই
দীপু,অপু আর পায়েল,
যুক্তি,তর্কে যাদের একেবারেই
করা যেত না ঘায়েল?
আমরা সবাই তেমনি আছি
যেমন ছিলাম আগে।
যাদের আপনার মত শিক্ষাগুরু
তারা কি বদলাতে পারে?
অস্ফুট স্বরে বলে ওঠেন
শোনো হে নবীন পাত্র।
আমারও ভীষণ গর্ব হয়
তোমরা আমার ছাত্র।