কবি প্রণাম নিবেদনে: ছাতিম ছায়ে ও নৈবেদ্য

Spread the love

সমগ্র অনুষ্ঠান ভাবনা ও পরিকল্পনায় : গার্গী চক্রবর্তী
প্রতিবেদক : চকিতা চট্টোপাধ্যায়

গত ১২ই মে, রবিবার বিকেলে শরৎচন্দ্র বাসভবনে পালিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী। আয়োজক ছিলেন “ছাতিম ছায়ে” ও “নৈবেদ‍্য আড়িয়াদহ” সাংস্কৃতিক সংস্থা।

“ছাতিম ছায়ে” সংস্থার বৈশিষ্ট্যানুযায়ী এবারও বিষয় ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন ছিল। এবারের বিষয় ছিল “বিজ্ঞান- চেতনায় রবীন্দ্রনাথ”। শৈশব থেকেই রবীন্দ্রনাথের ওপর পারিবারিক বিজ্ঞান- চেতনার প্রভাব ছিল, যা পরবর্তীকালে তাঁর সৃষ্টির ভেতরেও প্রতিফলিত হয়।

“ছাতিম ছায়ে”র ছাত্রছাত্রীরা সঙ্গীতে অংশ নিয়েছিলেন। সমগ্র অনুষ্ঠানটির ভাবনা, পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন সংস্থার কর্ণধার গার্গী চক্রবর্তী।
পরবর্তী পর্বে ছিল “নৈবেদ‍্য আড়িয়াদহ”র অনুষ্ঠান। তাঁদের নিবেদনে ছিল “রবীন্দ্রগানে লোকায়ত সুরের প্রভাব”।

সেদিনের দুই পর্বের অনুষ্ঠানই অত‍্যন্ত শ্রুতিমধুর হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *