Anga Bhramari by Nrityayan Kathak Academy

Spread the love

প্রতিবেদকঃ কালচারাল talk

নৃত্যায়ন কত্থক একাডেমির পরিচালনায় ১০ই মে, ২০২৪ এ জ্ঞান মঞ্চে  অনুষ্ঠিত হলো “অঙ্গ ভ্রমরি “। 
অনুষ্ঠানটি শুরু হয়েছিল নৃত্যায়ন কথক এর শিশু শিল্পীদের  সরস্বতী বন্দনার  দিয়ে। এরপর বিশিষ্ট নৃত্যশিল্পী ঋতুপর্ণা বিশ্বাসের  পরিবেশনায়  অনুষ্ঠানটি অন্য মাত্রা পেল” আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান”, ধামার তালের উপর  নৃত্য এবং “কার মিলান চাহ  বিরহী” পরিবেশনার মধ্যে দিয়ে। পরবর্তী পর্যায়ে ঝাঁপতালের ওপর নৃত্য পরিবেশন করেন শিল্পী টুসি নস্কর। 
বিশিষ্ট নৃত্য শিল্পী সায়নী চাওড়া নৃত্য পরিবেশন করেন একতালের উপর। 
এরপর ছিল  গুণীজনদের সম্মান জ্ঞাপন । 

সংবর্ধনা জানানো হয় –
শ্রী  সুবর্ণপ্রতিম গিরি
শ্রী  উজ্জ্বল ভট্টাচার্য
শ্রী  শান্তনু দত্ত
শ্রী সন্দীপন মন্ডল
শ্রী সুনন্দ মুখার্জি (যন্ত্র বাদক) 
শ্রী সুবীর ঠাকুর (যন্ত্র বাদক) 
শ্রী জয়দীপ সিনহা (যন্ত্র বাদক) 
শ্রী দেবদীপ  ভঞ্জ  চৌধুরী
শ্রী যোগেশ চাওড়া
শ্রী তরুণ বোস
শ্রী পরিচয় চক্রবর্তী
শ্রীমতি টুসি নস্কর
 স্টার ফুডকে

সম্মান জ্ঞাপনের পর ছিল  নৃত্যায়ন কত্থক একাডেমির ছাত্র-ছাত্রীদের নৃত্য  পরিবেশনা।
দ্বিতীয় পর্যায়ে ছিল  শ্রীনৃত্য দীক্ষালয় এর নৃত্যানুষ্ঠান । 
শেষ পর্যায়ে ছিল নিমগ্ন কালচারাল অ্যাসোসিয়েশন এর নৃত্য পরিবেশনা। 

যন্ত্রণুসঙ্গে ছিলেন –
সরদ : শ্রী সুনন্দম মুখার্জি 
তবলা :  শ্রী সুবীর ঠাকুর
কন্ঠ : শ্রী জয়দীপ সিনহা 

সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন শ্রী উজ্জ্বল ভট্টাচার্য

“অঙ্গ ভ্রমরি”  অনুষ্ঠানটি ছিল মনমুগ্ধকর এবং নয়নাভিরাম। কলাকুশলীরা দর্শকের মন যে জয় করে নিয়েছেন
তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *