
কলেজের করিডোর এখন
ধুসর পোস্টকার্ডের মতো উদাসীন
পৌষের শেষপাতে ঊষা
হয়তো হয়ে উঠবে অহঙ্কারী
তুমি কোমরে উচ্ছ্বাস বেঁধে রেখে
দৌড়ে এসে পড়বে গাঁদাফুলের মালিকায়
যূথীবনে ঘন ঘন কব্জিতে সময় গুনবে
যে যুবক, তাঁকে আমি দেখেছিলাম
আমার বহু পিছনে ফেলে আসা
গদ্যময় কলকাতার এক প্রান্তে…