হে বন্ধু এসো সম্মুখে (কবিতা) – অনুপম দাশশর্মা

Spread the love

যে দেয় দু’হাত ভরে, চায় না ফিরে কিছু মাত্র
কি হবে জেনে সে কেমন দেখতে
কি হবে জেনে নাম গোত্র?
যে কালি পর্দা সরায়, নীরবে তুলে দেখায় দারিদ্র সে কলম মরতে রাজি
পিছনে ছুরি হাতে থাকুক উদ্যত চেনা মিত্র !
সন্ধে নামে রোজ কে রাখে তাঁদের খোঁজ
যাঁরা পথিক
হাঁটতে জানে সবাই ক’জনে আর ভাঙতে জানে
নিয়মের গতানুগতিক !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *