প্রতিবেদকঃ মধুমন্তী রায়

শীতকালে বাঙালি ঘরে বসে থাকবে, সে তো হতেই পারে না..কাছে, দূরে, এদিক, ওদিক… কোথাও না কোথাও
যাওয়া চা….ই চাই।
তাই একটা পিকনিক স্পট এর কথা বলি আজ, যার নাম –
“বাঞ্ছারামের বাগান”..
ঠিক ভাবছেন, সত্য প্রয়াত নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্র অভিনীত বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রটি এখানেই শুটিং হয়েছিল। পাঁচ বিঘা জমি জুড়ে এই বাগান আর আমবাগানটি প্রায় ৩০০ বছরের প্রাচীন। রয়েছে লিচু, আরো নানা ফলের গাছ। সবচেয়ে ভালো ব্যাপার হল এই বাগানে কোনো রাসায়নিক সার ব্যবহার হয় না, সব ফলন হয় জৈব সারে। শীতকালে নানা পাখির কলতানে মুখরিত হয়ে ওঠে বাঞ্ছারামের বাগান।
বারুইপুরের জমিদার অমৃতলাল চক্রবর্তীর জমিদারি সংলগ্ন বাগান বাঞ্ছারামের বাগান নামে পরিচিত।
এখানে ৫০-৬০ জন একসাথে পিকনিক করতে পারবেন। রান্না করার সরঞ্জাম সঙ্গে নিয়ে যেতে হবে, অবশ্য ক্যাটারিং এর ব্যবস্থাও রয়েছে।

বাঞ্ছারামের বাগানে যেতে হলে কাকদ্বীপ, নামখানা বা লক্ষীকান্তপুর লোকালে নামতে হবে শাসন রোড স্টেশনে। তারপর রিকশা বা টোটোতে একেবারে বাগানে পৌঁছে যাওয়া যাবে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ধরেও যাওয়া যায় বাগানে।
স্পট ভাড়া, বুকিং ও আরও বিস্তারিত জানতে হলে যোগাযোগ করুন :
বাঞ্ছারামের বাগান, শিখরবালি, চক্রবর্তীপাড়া, বারুইপুর, কলকাতা – ৭০০১৪৪
মোবাইলঃ 8584878084