প্রতিবেদন: কালচারাল টক


গত মহাসপ্তীর পুণ্য লগ্নে সল্টলেক পূর্বাচলে অনুষ্ঠিত হয়ে গেল ঋতায়ন দুর্গাপূজা কমিটির উদ্যোগে নৃত্যনাট্য “অসুর বিনাশিনী”।
সংকলন-কোরিওগ্রাফি-ও নৃত্যপরিচালনার দায়িত্বে ছিলেন চকিতা চট্টোপাধ্যায়।
ব্রহ্মার বরে অপাজেয় মহিষাসুর অমরত্ব লাভের আশায় সাধনা করলেন দেবী মহামায়ার। দেখা দিয়ে মহামায়া তাকে বললেন যে সে যদি কখনও নারী-শক্তির অবমাননা করে তবে নারী-হস্তেই হবে তার মৃত্যু। তিনি মর্ত্যে দেবী দুর্গারূপে পূজিতা হলে মহিষাসুরও সমপূজা প্রাপ্ত হবে। এটাই হবে তার অমরত্ব-প্রাপ্তি।

নৃত্যপরিচালিকা নিজেই ছিলেন দেবী দুর্গার ভূমিকায়। নৃত্যে তাঁর ব্যক্তিত্ব ও বলিষ্ঠতা উল্লেখযোগ্য। মহিষাসুররূপী দেবশ্রী রায়চৌধুরী ছিলেন এক কথায় অনবদ্য I যথাযথ লাগে অদৃত রায়চৌধুরী (সিংহ),পৃথ্বীরাজ দাস (ব্রহ্মা) ও বিশ্বনাথ হালদারকে (মহেশ্বর)। আগমনীর গানের সঙ্গে সমবেত নৃত্যে শ্রেয়া ব্যানার্জী, পৃশিতা দাস, বর্ষা পালোধি, অর্পিতা চন্দ ও অন্তরা দাস ছিলেন সাবলীল
জিৎ ইলেকট্রিকস এর আলোকসম্পাৎ ও শেখ ইস্রাফুল এর রূপসজ্জা নৃত্যনাট্যটিতে আলাদা মাত্রা যোগ করেছিল।